কবি আল মাহমুদের পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তাকে বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৯৩৬ সালের ১১ই জুলাই বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক (১৯৮৬) ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮) সহ একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ৮২ বছর বয়সে ঢাকায় মৃত্যু বরণ করেন।