সম্পাদনা করছেন বিশিষ্ট রবীন্দ্রগবেষক অধ্যাপক সৈয়দ আকরম হোসেন
আপনারা জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে এক আশ্চর্য মহীরুহ। যাঁর সুশীতল ছায়ায় সাহিত্যপ্রাণ মানুষেরা পায় শান্তি। যাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, চিঠিপত্র, ভ্রমণকাহিনি সবকিছুই রসোত্তীর্ণ এবং কালোত্তীর্ণও বটে। যার অমৃতভাণ্ডার সমুদ্রের মতোই বিশাল। ঋষীতুল্য এই প্রবাদপুরুষের হাতেই একসময় প্রতিষ্ঠিত হয়েছিল জ্ঞানপিপাসু ও সংগীত অনুরাগীদের দুটি তীর্থস্থান শান্তিনিকেতন ও বিশ্বভারতী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিসম্ভার পাঠকদের হাতে তুলে দিয়ে বিরাট একটি দায়িত্ব সম্পন্ন করছে বিশ্বভারতী। তখনো ২০০১-এর ডিসেম্বরের আগ পর্যন্ত সমগ্র রবীন্দ্র রচনার স্বত্ব বিশ্বভারতীর কাছে থাকায় রবীন্দ্র-রচনাবলীর কোনো খণ্ডের পুনর্মুদ্রণ সম্ভব হয়নি। বিশ্বভারতী সংস্করণ রবীন্দ্র-রচনাবলী অধিকতর দুর্মূল্য হওয়ায় অনেকের রবীন্দ্র-রচনাবলি কেনার সাধ থাকলেও সাধ্যে কুলায়নি। ২০০১-এর ডিসেম্বরে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় রবীন্দ্র-রচনাবলীর কর্তৃত্ব বিশ্বভারতীর থেকে মুক্ত হয়ে যাওয়ায় খুলে যায় সম্ভাবনার নতুন দ্বার। নবীন প্রকাশক হিসেবে সেই সময় ঐতিহ্য বাংলাদেশে এই রবীন্দ্র-রচনাবলীর শূন্যতা পূরণের জন্য অগ্রিম বুকিং, টিভি বিজ্ঞাপন, পত্রিকা বিজ্ঞাপন দিয়ে ২০০৩ সালের শেষ দিকে রবীন্দ্র-রচনাবলী প্রকাশের ঘোষণা দেয় এবং ২০০৪ সালের জানুয়ারিতে সম্পূর্ণ রচনাবলী প্রকাশ করে ও অগ্রিম বুকিং দেওয়া গ্রাহকদের হাতে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেয়। বাংলাদেশে প্রথম সম্পূর্ণ রবীন্দ্র-রচনাবলী ঐতিহ্যই প্রকাশ করতে সম হয়।
বিশ্বভারতীর ১৮ খণ্ডের হুবহু অনুসরণ করে বিরাট আয়তনের এই রবীন্দ্র-সম্ভার ঐতিহ্যই প্রথম বাংলাদেশের পাঠকদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর ছিল এবং সে উদ্যোগ সাফল্যের সঙ্গেই সম্পন্ন করেছিল। বিশ্বভারতী সংস্করণ এবং ঐতিহ্য সংস্করণে কিছু কিছু েেত্র পার্থক্য তৈরি হলো। যেমন সেই সময় বিশ্বভারতীর রবীন্দ্র-রচনাবলীর পৃষ্ঠা সংখ্যা ছিল ১৪,২৪০ কিন্তু ঐতিহ্য সংস্করণ রবীন্দ্র-রচনাবলীর পৃষ্ঠা ১৪,৮০০-এর বেশি। কারণ, খণ্ড বিন্যাসের েেত্র ঐতিহ্য সুধীমহল ও বাংলাদেশের রবীন্দ্রগবেষকদের দ্বারা গৃহীত রীতিকে প্রাধান্য দিয়েই এই কাজটি সম্পন্ন করেছিল। যদিও বিন্ন্যাসরীতির েেত্র বিশ্বভারতীর রীতিই অনুসৃত হয়েছিল। বিশ্বভারতীর সুলভ সংস্করণের সতেরো এবং আঠারো খণ্ডের রচনাগুলো ঐতিহ্য ১৭ নম্বর খণ্ডে একত্রে প্রকাশ করে। ঐতিহ্যের ১৮ নম্বর খণ্ডটিতে বিন্যস্ত হয়েছে ১ থেকে ১৭ নম্বর খণ্ডের বিষয় নির্দেশক সূচি। বিশ্বভারতীর সুলভ সংস্করণ ১৫ এবং ১৮ খণ্ডে তা অবিন্যস্ত আকারে সন্নিবেশিত ছিল। রচনাবলীর ব্যবহার সহজতর করার জন্যই ছিল ঐতিহ্যর এই ব্যবস্থা। ১৮ নং খণ্ডে বর্ণনা ক্রমিক বিষয় নির্দেশক সূচি খণ্ডটি খুব যত্ন সহকারে বিন্যস্ত হয়েছিল। এতে ছিল ১. রবীন্দ্র-রচনাবলীর খণ্ডানুক্রমিক নির্দেশিকা, ২. রবীন্দ্র-রচনাবলীর বর্ণনাক্রমিক সূচি, ৩. শিরোনাম সূচি ইত্যাদি। বিশ্বভারতী সংস্করণের সঙ্গে ঐতিহ্য সংস্করণের আরও কোনো কোনো ক্ষেত্রে তফাৎ সূচিত হয়েছিল। যেমন ঐতিহ্য সংস্করণ রবীন্দ্র-রচনাবলীতে প্রতি পৃষ্ঠায় লাইন স্পেস বেশি রাখা হয়েছিল। ব্যবহার করা হয়েছিল বিশ্বভারতীর চেয়ে আরও ভালো মানের কাগজ, উন্নত বাঁধাইয়ের ক্ষেত্রেও পেরিয়েছিল সকল বাধা। কলেবরের দিকে না তাকিয়ে রবীন্দ্র-রচনাবলীর উৎকর্ষের দিকেই ছিল ঐতিহ্যর বেশি মনোযোগ। দামও রাখা হয়েছিল অবিশ্বাস্যরকম কম। বিশ্বভারতীর পুরো রবীন্দ্র-রচনাবলীর দাম যেখানে ৩৫০০ (পঁয়ত্রিশ শত) রুপি ছিল সেখানে ঐতিহ্য রেখেছিল ২২০০ (বাইশ শত) টাকা। ল্য ছিল রবীন্দ্র-রচনাবলীকে সকলের নাগালের মধ্যে নিয়ে আসা। পাঠককে আরও রবীন্দ্রমনস্ক করে তোলা। সে যাত্রা আজও অব্যাহত রয়েছে।
রবীন্দ্র-রচনাবলীর প্রথম বাংলাদেশ সংস্করণ ঐতিহ্য বের করেছিল ২০০৪ সালে এবং পেয়েছিল পাঠকমহল থেকে অপ্রত্যাশিত সাড়া। আর সে কারণেই প্রথম মুদ্রণ খুব দ্রুত নিঃশেষ হয়ে গিয়েছিল এবং ২০০৬ ও ২০০৭ সালে এর আরও দু-দুটি মুদ্রণও নিঃশেষ প্রায়।
এখন ২০১৩ সাল। মাঝখানে চলে গেছে নয়টি বছর। রবীন্দ্র-রচনাবলীর আরও ব্যাপক চাহিদা তৈরি হয়েছে যা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দের। আমাদের চেষ্টা তাহলে বৃথা যায়নি। পুলিনবিহারী ও তার সহকর্মীগণ রবীন্দ্র-রচনাবলীর কিছু আদর্শ পাঠ তৈরি করেছিলেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট ছিল ঐতিহ্য। ঐতিহ্য বিশ্বাস করে স্বচ্ছতা ও নির্ভুলতা। কোন সংস্করণ অনুসারে ছাপা হলো তাতেও। তাই আমরা আনন্দিত যে আজ পর্যন্ত ৫,০০০ (পাঁচ হাজার)-এর অধিক পাঠকের ঘরে পৌঁছে গেছে ঐতিহ্য সংস্করণ রবীন্দ্র-রচনাবলী।
১৮ খণ্ডে প্রকাশিত রবীন্দ্র-রচনাবলী প্রকাশের নয় বছর পর নতুন সংযোজন, নতুন কলেবর এবং টেকসই বাঁধাইয়ে অধিক সংরণ উপযোগী হয়ে ৩০ খণ্ডের রবীন্দ্র-রচনাবলি পাঠকের হাতে তুলে দিতে ঐতিহ্য নিয়েছে এক যুগান্তকারী পদপে। যা নতুন সংযোজন ও নতুন কলেবরে হবে সমৃদ্ধ। এই সংস্করণ হবে আগের চেয়ে আরও নির্ভুল, সুমুদ্রিত, উন্নত বাঁধাই, দৃষ্টিনন্দন এবং যুগোপযোগী। আর বিশাল এই রবীন্দ্র-রচনাবলি সম্পাদনার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলাম বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রগবেষক অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে। আকরম হোসেন ব্যক্তিগত জীবনে নিভৃতচারী এবং একনিষ্ঠ রবীন্দ্রচর্চাকারী। একটানা ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিকতা করে কিছু দিন হলো তিনি অবসর গ্রহণ করেছেন। ইতোপূর্বে অনেক সম্পাদনার প্রস্তাব তাকে দেওয়া হলেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যস্ততা এবং নিভৃতচারী মানসিকতার কারণে গ্রহণ করতে তিনি অপারগতা প্রকাশ করে আসছিলেন। আমরা যারপরনাই আনন্দিত যে তিনি আমাদের রবীন্দ্র-রচনাবলি সম্পাদনার অনুরোধকে ফিরিয়ে দেননি। রবীন্দ্র-রচনাবলি আজ সুযোগ্য লোকের হাতে সম্পাদিত হতে চলেছে। দুই বাংলার মধ্যে শ্রেষ্ঠ রবীন্দ্র-রচনাবলি আমরা পাঠকদের হাতে পৌঁছে দিতে পারছি।