বই পরিচিতি
বাংলা সাহিত্যে কবিতা, গল্প বা উপন্যাসের পাশাপাশি ভ্রমণবিষয়ক রচনা তুলনামূলক কম। সাম্প্রতিককালে শিক্ষা, ব্যবসা ও শখের কারণে স্বদেশ ও বিদেশ ভ্রমণের সুযোগ বেড়েছে। আর সেই সঙ্গে গতি পেয়েছে ভ্রমণ সাহিত্যের চর্চা ও বই প্রকাশ। ভ্রমণ বিষয়ে বই প্রকাশনা বৃদ্ধি পেলেও গুণমান-সমৃদ্ধ বইয়ের অভাব সহজেই চোখে পড়ে। সেই অভাব পূরণে এগিয়ে এসেছেন ভ্রামণিক স্বপন বিশ্বাস। সচরাচর ভ্রমণসংক্রান্ত লেখায় স্থান-কাল-পাত্রের বর্ণনা প্রাধান্য পায়। তিনি কেবল বর্ণনাকে প্রাধান্য না দিয়ে কেনো একটি বিষয়বস্তুর ওপর ফোকাশ করেছেন; করেছেন অনুসন্ধান। তাই বিষয়বস্তুর সঙ্গে ওঠে এসেছে দেশের ইতিহাস ও ঐতিহ্য। অনেকটা গল্প বলার ধাঁচে তিনি হাজির করেছেন। সেই বিষয়ের বিবরণ। মানুষের প্রতি ভালোবাসা ও ইতিহাস-ঐতিহ্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধাবোধ নিয়ে লেখক দেশ-দেশান্তরে ঘুরে বেরিছেন; সেই সত্যের প্রতিফলন ঘটেছে ‘কুড়াই পথের নুড়ি’ বইয়ে। বাংলা সাহিত্যে এই বই অভিনব সংযোজন বলে মনে করি।
লেখক পরিচিতি
স্বপন বিশ্বাস নেত্রকোনায়। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। সত্তর দশকের শেষ ও আশির দশকে বাংলাদেশে বিজ্ঞান ক্লাব সংগঠন, আন্দোলন ও বিজ্ঞান পত্রিকা সম্পাদানার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জনপ্রিয় বিজ্ঞান ও ভ্রমণ বিষয়ে লিখে থাকেন। স্বপন বিশ্বাস পেশায় প্রকৌশলী-শিক্ষাবিদ। ভ্রমণ বিষয়ে তার উৎসাহ অপরিসীম। পা রেখেছেন ছয় মহাদেশের ৬৩টি দেশে। এর মধ্যে প্রায় অর্ধেক এশিয়া মহাদেশে। তার মতে, ‘বই পড়ে, গল্প শুনে, ছবি বা ভিডিও দেখে ঠিক দেখার হয়ে ওঠে না, ছুঁয়ে দেখার বিকল্প নেই। এই বইয়ে অন্তর্ভুক্ত সব ভ্রমণ-কখনই ছুঁয়ে দেখার গল্প।
প্রকাশিত গ্রন্থসমূহ : ঘরবাড়ি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়াস (ড. তপন বাগচী সহযোগে সম্পাদিত) এবং সাদাকো ও হাজার সারস (অনূদিত)। স্বপন বিশ্বাস বসবাস করেন কানাডার টরন্টো শহরে। বর্তমানে তিনি স্থানীয় একটি কলেজে প্রকৌশলী বিভাগে অধ্যাপনা করছেন।