শহীদুল্লাহ কায়সার উপন্যাসসমগ্র-এক
সম্পাদনা : পান্না কায়সার
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১০
মূল্য : ৬৫০/-
পৃষ্ঠা : ৫২৮
প্রকাশনার নাম : চারুলিপি
শহীদুল্লাহ কায়সারের আয়ু ছিল ৪৫ বছরের কিছু কম। তার মধ্যে আত্মগোপনে কাটিয়েছেন প্রায় চার বৎসর, কারান্তরালে কাটিয়েছে প্রায় আট বছর। তিনি যথার্থই জিজ্ঞাসা করতে পারতেন : ‘জীবন এত ছোটো কেনো?’
সূচিপত্র
প্রকাশকের নিবেদন, সম্পাদনা/পান্নাকায়সার, ভূমিকা/আনিসুজ্জামান, সারেং বৌ (র. ১৯৫৮-৫৯-৬১ প্র. ১৯৬২), কৃষ্ণচূড়া মেঘ (র. ১৯৫৯ প্র. ১৯৭৪), কুসুমের কান্না [সমুদ্র ও তৃষ্ণা] (র. ১৯৬২ প্র. ১৯৭৪, চন্দ্রভানের কন্যা।
পরিশিষ্ট : পরিশিষ্ট- এক/জীবনপঞ্জি, পরিশিষ্ট- দুই/গ্রন্থপঞ্জি।
শহীদুল্লাহ কায়সার উপন্যাসসমগ্র-দুই
সম্পাদনা : পান্না কায়সার
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১০
মূল্য : ৮৫০/-
পৃষ্ঠা : ৫৭২
প্রকাশনার নাম : চারুলিপি
শহীদুল্লাহ কায়সার গল্পসমগ্র
ভূমিকা ও সম্পাদনা : পান্না কায়সার
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১২
মূল্য : ৩৫০/-
পৃষ্ঠা : ২৩১
প্রকাশনার নাম : চারুলিপি
সূচিপত্র
প্রকাশের কৈফিয়ৎ, ভূমিকা : আনিসুজ্জামান, অনমিতা, অনুগল্প, আষাঢ়ে গল্প, একই ছবির দুই পিঠ, নেতা, অপমৃত্যু, যক্ষপুরী, রূপান্তর, মৃত্যু-এক, মৃত্যু-দুই, নিলুফার বেগম ও একখানি চিঠি, মুন্না, তিমির বলয়, এমনি করেই গড়ে উঠবে, অনিরুদ্ধা, বহুরূপী, মহম্মদ দিনের গল্প, জোবেদ আলির গল্প, গেরাম আলির গল্প, পল্টু, পরিতৃপ্ত।
পরিশিষ্ট-১ : হাদিসের গল্প, আমার জেলজীবনের কথা।
পরিশিষ্ট-২ : জীবনপঞ্জি, গ্রন্থপঞ্জি।
শহীদুল্লা কায়সার । ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। একজন বাঙালি লেখক ও বুদ্ধিজীবী। পুরো নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তাঁর বাবার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ্ এবং মায়ের নাম সৈয়দা সুফিয়া খাতুন ৷ 'সরকারি মডেল স্কুলে' এবং পরে 'মাদরাসা-ই-আলিয়া'র অ্যাংলো পার্সিয়ান বিভাগে ভর্তি হন তিনি। ১৯৪২ সালে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর উচ্চতর শিক্ষার জন্য তিনি ভর্তি হন 'প্রেসিডেন্সি কলেজে'৷ ১৯৪৬ সালে তিনি এখান থেকে অর্থনীতিতে অনার্সসহ বিএ পাস করেন এবং অর্থনীতিতে এমএ পড়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ৷ একই সাথে তিনি 'রিপন কলেজে' (বর্তমানে সুরেন্দ্রনাথ আইন কলেজ) আইন বিষয়ে পড়াশুনা শুরু করেন৷ ১৯৪৭ সালে দেশবিভাগের পর তাঁর বাবা ঢাকায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ ভর্তি হন। তবে এ ডিগ্রি লাভ করার আগেই পড়াশোনার সমাপ্তি ঘটান। শহীদুল্লা কায়সার ১৯৫৬ সালে কারাগার থেকে মুক্তি লাভের পর মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিচালিত 'সাপ্তাহিক ইত্তেফাক' পত্রিকায় যোগদান করেন৷ এভাবেই তিনি যুক্ত হন সাংবাদিকতায়। পরবর্তীতে তিনি ১৯৫৮ সালে 'দৈনিক সংবাদ'-এর সম্পাদকীয় বিভাগে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন৷ ১৯৫৮ সালের ৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান কর্তৃক সামরিক আইন জারি হওয়ার এক সপ্তাহের মধ্যে ১৪ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়৷ জননিরাপত্তা আইনে তাঁকে এ পর্যায়ে ১৯৬২ সাল পর্যন্ত আটক রাখা হয়৷ মুক্তি লাভ করেই তিনি 'দৈনিক সংবাদ'-এর সম্পাদকীয় বিভাগে যোগ দেন৷ 'সাপ্তাহিক ইত্তেফাক' পত্রিকা থেকে সাংবাদিক জীবনের হাতেখড়ি হলেও তাঁর সাংবাদিক জীবনের সমস্ত কৃতিত্ব ও পরিচিতি 'দৈনিক সংবাদ'-কে ঘিরে আবর্তিত৷ শহীদুল্লা কায়সার দুইবার বিয়ে করেছিলেন। তিনি প্রথমে পশ্চিমবঙ্গের রাজ্যমন্ত্রী ও চিকিৎসক আর আহমেদের কন্যা জোহরা খাতুনকে বিয়ে করেন। বিবাহবিচ্ছেদের পরে শহীদুল্লা কায়সার ১৯৬৯ সালে পান্না চৌধুরীকে বিয়ে করেন। পান্না কায়সার ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সাংসদ ছিলেন। তাঁদের দুইটি সন্তান, অমি কায়সার ও শমী কায়সার। শমী টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেছেন। পুরস্কার আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬২), বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২) স্বাধীনতা পুরস্কার (১৯৯৮) মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর বাসা ২৯ বি কে গাঙ্গুলী লেন থেকে তিনি পাকিস্তান সেনাবাহিনী ও তার স্থানীয় সহযোগী আল-বদরের হাতে অপহৃত হন। ধারণা করা হয় যে, অপহরণকারীদের হাতে তিনি মৃত্যুবরণ করেন।